বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি পূর্ব শত্র“তার জের ১ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ আশাশুনি পূর্ব শত্র“তার জের ধরে ১ ব্যক্তিকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়েছে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল সন্ধ্যা ৭টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামে। গুরুত্বর আহত কল্যানপুর গ্রামের মৃত্যু সোবহান আলী সরদারের পুত্র ব্যবসায়ী মো: হাশেম আলী সরদার (৬০)। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতের স্বজনরা জানান, হাশেম আলী ঐ সময় বাজার থেকে মটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। একই এলাকার লতিফ ঘোরামীর দোকানের একটু সামনে পৌছালে পূর্ব ওৎ পেতে থাকা ঐ গ্রামের মৃত্যু হাকিম গাজীর পুত্র কাকন তার ভাই হেলাল ও তার পুত্র হাসান হাশেম আলীর মটর সাইকেলে বাড়ি দিয়ে গতিরোধ করে। পরে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গাড়ী থেকে পড়ে যায়, এক পর্যায় মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তারা হাতে ও কোপ মারে। তখন ডাক চিৎকারে দিলে তার কাছে থাকা ব্যবসায়ীক আনুমানিক দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এস্থানীয়রা এসে হাশেম আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার পূর্বক দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত কাকন হোসেনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিপ করেননি। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা: মমতাজ মজিদ দেনিক দৃষ্টিপাতকে জানান, তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপমারা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে। নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com