সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখা সভার আয়োজন করে। উপজেলা সভাপতি মাওঃ আব্দুল বারী’র সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আল. হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের সভাপতি আব্দুল জলিল, আশাশুনি সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ—সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, জেলা সহ—সভাপতি শিক্ষক আরিফ বিল্লাহ, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, শিক্ষক আসিফ ইকবল, আব্দল কাদের, আরিফ বিল্লাহ প্রমুখ। সভায় বক্তাগন রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com