বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কম্বল বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদেয় শীতবস্ত্র সাতক্ষীরা জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পাঠানো হয়। উপজেলার ২২১ জন বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীদের মাঝে বিতরণের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সবাই আসতে পারেননি। ফলে ৭০ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীদের হাতে ৭০ টি কম্বল তুলে দেওয়া হয়। বাকীদের কম্বল পরবর্তীতে বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জরুরী কাজে বাইরে থাকায় তার পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসের সিএ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com