সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আশাশুনি ব্যুরো \ সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি আল—আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আবু কওছার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, জামায়াতের সহ—সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আলী, শ্রীউলা ইউনিয়ন সভাপতি ডাঃ বিধান চন্দ্র বাইন প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com