বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে ওলামা মাশায়েখ সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্ত নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধের করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাওলানা সামছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় মূল্যবোধ মানুষের বিবেককে সবসময়ই জাগিয়ে রাখে। সন্ত্রাস ও উগ্র পন্থা জাতির জীবনে কখনও কল্যাণ বয়ে আনতে পারে না। তাই নিজেদের সন্তানদের দিকে নজর দিন। তাদের প্রতিদিনের আচরণে অস্বাভাবিক পরিবর্তন হতে থাকলে কারণ জানতে চেষ্টা করুন। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এতে বিবাহ পরবর্তী যৌতুক ও নারী নির্যাতন আশঙ্কা জনক হারে বাড়ছে। নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেকে ধর্মীয় বিধান মেনে চললে দেখবেন দূর্নীতি ও অনিয়ম কমতে শুরু করেছে। এসময় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মোর্তাজুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com