মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি সরকারি কলেজে এএমসি স্কলারশীপ’র অর্থ প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ৫ মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা “এএমসি স্কলারশীপ” এর পক্ষ থেকে উপবৃত্তির টাকা পেয়েছেন। গতকাল মনোনীত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তির ১ম কিস্তির টাকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী এ মাহমুদ এর পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটির প্রতিনিধি সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ ও আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ উপবৃৃত্তিপ্রাপ্ত ৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে উপবৃত্তির প্রথম কিস্তির (জানুয়ারি-মার্চ ২০২৩) অর্থ তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা হলেন, সারাবান তহুরা, শামীমা মমতাজ মহুয়া, রীফা তামান্না রিমি, সুরাইয়া ইয়াছমিন ও আফিফ হাসান। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী দু’বছরে প্রতিমাসে ১হাজার টাকা মাথাপিছু প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com