সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি স্বাধীনতা দিবসে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা ও র্যালি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আশাশুনি ব্যুরো \ সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র্যালি করেছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল—আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ—সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, ছাত্রশিবির সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান, যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন, শোভনালী সভাপতি এনামুল কবির, বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান, বড়দল সভাপতি ওমর ফারুক, প্রতাপনগর সভাপতি আব্দুস সাত্তার, কাদাকাটি সভাপতি ইউনুছ আলী মোড়ল, সদর ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ মানছুর সহ উপজেলার ১১ ইউনিয়নের যুব বিভাগের সভাপতি, সেক্রেটারি ও শত শত কর্মী। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com