শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনীর চাঞ্চল্যকর চন্দ্র শেখর হত্যা মামলা পাঁচ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করলেন বিজ্ঞ আদালত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

এ্যাড: তপন কুমার দাস \ আশাশুনীর চাঞ্চল্যকর চন্দ্র শেখর হত্যা মামলার তৃতীয় দিনের মত স্বাক্ষ্য গ্রহন করলেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান, স্বাক্ষ্য প্রদানকারী পাঁচজন হলেন জব্দ তালিকা প্রস্তুতকারী অফিসার ইনচার্জ গোলাম কবির, ষষ্টীরাম সরকার, মৃত চন্দ্রশেখরের বোন সুপর্না রানী সরকার, কাকাতো বোন পিংকি সরকার ও গ্রাম পুলিশ রহমত। গতকালের পাঁচজন সহ এ যাবৎ পর্যন্ত দশজন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেছেন। আগামী ৩১ মার্চ পরবর্তি স্বাক্ষীর জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য্য করেছেন। মর্মান্তিক হৃদয় বিদারক চন্দ্র শেখর হত্যাকান্ড তৎকালীন সময়ে ব্যাপক ভাবে আলোচিত ছিল। মামলার একমাত্র আসামী চন্দ্র শেখরের বন্ধু মোবাশশির হোসেন চন্দ্র শেখরকে হত্যা করে। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য্যসহকারে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন সহ কৌশলীদের বক্তব্য গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com