সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধের মধ্যে সুমন (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সুমন মারা যান। আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যু নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে শিউলি আক্তারের মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সুমনের মৃত্যু হয়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল। তিনি আরও জানান, অন্যদের মধ্যে, শারমিনের ৪২ শতাংশ, সোয়ায়েদের ২৭ শতাংশ, মনির হোসেনের ২০ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, ছামিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ১১ জনকে জাতীয় বার্নে আনা হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com