গতকাল বাঁকাল দারুল হাদীস আহমাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্সে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার এক কর্মী, সুধী সমাবেশ ও তাবলীগী ইজস্তেমা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ মো: আজিজুর রহমান, পেশাজীবী সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক হুসাইন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: নাজমুস সাকিব ব্রাইট (ক্যান্সার বিশেষজ্ঞ), বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাও: মুজাহিদুর রহমান প্রমুখ। সভায় অধ্যক্ষ আলতাফ হোসেনকে সভাপতি ও অধ্যাপক মোফলেহুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট্য জেলা কমিটি ঘোষনা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি