সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইংল্যান্ডের টেস্ট দলে জশ টাং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলে ফেলা জশ টাং এবার ডাক পেলেন জাতীয় দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসছে টেস্টের দলে এই পেসারকে যোগ করেছে ইংল্যান্ড। আগামী ১ জুন লর্ডসে শুরু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। এই ম্যাচের দলে থাকা জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসন চোট সমস্যায় ভুগছেন। সপ্তাহ খানেক বাদে শুরু হতে যাওয়া টেস্টে তাদেরকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিকল্প ভাবনায় অভিষেকের অপেক্ষায় থাকা টাংকে ডাকা হয়েছে। এখন পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন টাং। ২৬.০৪ গড়ে তার নামের পাশে উইকেট ১৬২টি। ইনিংসে ৭ বার করে নিয়েছেন চার ও পাঁচটি করে উইকেট। গত ফেব্রæয়ারিতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হয় ২৫ বছর বয়সী টাংয়ের, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট দিয়ে। ওই ম্যাচে বল হাতে আলো ছড়ান তিনি। নেন মোট ৮ উইকেট। দলে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারা কনর অলফার্টের বদলি হিসেবে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাথু ফস্টারকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com