সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পিসিবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: আসছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি এখনও। সূচি অনুযায়ী পুরো টুর্নামেন্ট হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত বেঁকে বসায় সে সম্ভাবনা যে শেষ, তা বলাই যায়। হাইব্রিড মডেল আলোচনায় এলেও তা টেকেনি। ভারতের চাওয়া অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতেই হতে যাচ্ছে প্রতিযোগিতাটি, আভাস দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। তিনি বললেন, আসরটি হতে পারে ইংল্যান্ডে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে সেখানে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তানও। সমস্যা সমাধানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের ম্যাচ ছাড়া বাকিসব ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। ভারতের ম্যাচগুলো হবে নিরপক্ষে ভেন্যুতে। কিন্তু এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ভারত। পুরো টুর্নামেন্টই নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের জন্য চাপ দিচ্ছে তারা। নাজাম শেঠির কথায় সেই চাপে নত হওয়ারই প্রমাণ মিলছে। স্পোর্টস আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে দিলেন নতুন ভেন্যুর প্রস্তাব। “এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু হতে পারে ইংল্যান্ড।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com