বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: রাশিয়ার কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরটির ‘ক্ষতি’ হয়েছে বলেও জানা যায়। গতকাল মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। চালকবিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রæরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে। তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করে।’ বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে। ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গত বছরের ফেব্রæয়ারিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান ছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েক বার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com