শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ক্রেমলিনের ওপর ড্রোন হামলার পরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির কর্মকর্তা ও গণমাধ্যমগুলো জানিয়েছে। এরপর শহরগুলোতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। খবর আল-জাজিরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া এবং ওডেসা বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরে ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ এবং খেরসনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বিমান সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, ক্রেমলিনের ওপর ড্রোন হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে হত্যার ইউক্রেনের প্রচেষ্টার ‘প্রতিশোধ’ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ড্রোন হামলাকে ‘ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাÐ’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, এই হামলার চেষ্টার জন্য জবাব দেবে রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ড্রোন হামলায় তার দেশের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না। আমরা আমাদের ভ‚খÐে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com