বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনে স্কুলে বোমা হামলা, ৬০ জন নিহতের শঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন। গতকাল রোববার লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত। টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। ঘটনাটি ঘটে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার ৪টা ৩৭ মিনিটে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সম্ভবত ভবনটির ধ্বংসাবশেষের নিচে থাকা ৬০ জন মারা গেছেন।’ স্কুলে বোমা হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। লুহানস্কে স¤প্রতি হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে শত্র“ পক্ষ। গত ২৪ ফেব্র“য়ারি থেকে চলা রাশিয়ার অভিযানে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com