রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টায় এবার আফ্রিকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: ইউক্রেন যুদ্ধের শক্ত প্রভাব পড়া আফ্রিকার দেশগুলো এবার মস্কো-কিয়েভের মধ্যস্থতায় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা গতকাল শুক্রবার কিয়েভে ও আজ শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সফরে গিয়ে যুদ্ধের মধ্যস্থতা নিয়ে আলোচনা করবেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। নেতাদের মধ্যে থাকছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাম্বিয়া, কমোরোস ও মিশরের প্রধানমন্ত্রীরা। যুদ্ধের কারণে আফ্রিকার এই দেশগুলো খাদ্য সংকট, মূদ্রাস্ফীতিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রাথমিক উদ্যোগ হিসেবে আফ্রিকান নেতারা দেশ দুটির মধ্যে ‘পারস্পরিক আস্থা তৈরির’ চেষ্টা করবে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে যুদ্ধের পরিস্থিতি এখন উত্তাল। প্রস্তুতি নিয়ে রুশবিরোধী পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করে ফেলেছে ৭টি গ্রাম; যা প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আক্রমণে কিয়েভকে সহযোগিতা করতে নানা ধরনের প্রকল্প নিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, দিচ্ছে মোটা অংকের অনুদান। থেমে নেই রাশিয়াও। যুদ্ধের পাশাপাশি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রুশ সেনারা। বিশেষজ্ঞরা বলছে, পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য হলো প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই কিয়েভের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। তাদের মতে, প্রতিরক্ষা লাইন থেকে এখনও ১০-১৫ কিলোমিটার দূরে আছে কিয়েভ সেনারা। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com