সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউনাইটেড ছেড়ে কোথায় যাচ্ছেন সাবিৎসার-বেহর্স্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ধারের মেয়াদ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিতে হচ্ছে মার্সেল সাবিৎসার ও ভাউট বেহর্স্টকে। এই দুজনের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড। গত জানুয়ারিতে ছয় মাসের ধারের চুক্তিতে বায়ার্ন মিউনিখ থেকে ইউনাইটেডে যোগ দেন মিডফিল্ডার সাবিৎসার। একই চুক্তিতে বার্নলি থেকে নাম লেখান ফরোয়ার্ড বেহর্স্ট। ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি ম্যাচ খেলেন ২৯ বছর বয়সী সাবিৎসার। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে থাকা বেহর্স্টও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ওল্ড ট্র্যাফোর্ডে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে করেন মাত্র ২ গোল। সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয় এরিক টেন হাগের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com