রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউরোপে বাড়ছে গ্যাসের দাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

এফএনএস বিদেশ : লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে গত সোমবার ইউরোপে গ্যাসের দাম ১৮%-এর বেশি বেড়েছে এবং প্রতি ১,০০০ ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে। নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১,০০০ ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার বা বর্তমান ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ী প্রতি এমডবিøউএইচ (এ মেগাওয়াট আওয়ার, প্রতি ঘন্টায় ১,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য) এর মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো। নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে। প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে আগামী ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com