শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইকুয়েডরে বন্দুকযুদ্ধ, ১০ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দু’টি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, নগরীর দারিদ্রপীড়িত দু’টি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়। সোমবার প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুকযুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হন। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন শিশু রয়েছে। এদিকে, গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারায়। ইকুয়েডরে বিশেষকরে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে। প্রতিদ্ব›দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে। ইকুয়েডরের মোট এক কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বসবাসকারী এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে। ইকুয়েডর হচ্ছে বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে অবস্থিত। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com