বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইডেনের ড্রেসিংরুমে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস। টুর্নামেন্ট সামনে রেখে সেখানে চলমান সংস্কার কাজের সময় ঘটেছে দুর্ঘটনা। অ্যাওয়ে দলের জন্য নির্ধারিত ড্রেসিংরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে। তখন গ্রাউন্ড স্টাফরা অ্যাওয়ে দলের ড্রেসিংরুম থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন। এর বাইরেই সংস্কার কাজ চলছিল। তার পর ফায়াস সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্য দিয়েছে। গত সপ্তাহে আইকনিক এই স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধিরা। বিশ্বকাপের দশ ভেন্যুর একটি কলকাতার ইডেন গার্ডেনস। এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ছাড়াও ২৮ অক্টোবর বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটিও অনুষ্ঠিত হবে। তিন দিন বাদে এই মাঠে পাকিস্তানেরও মুখোমুখি হবে বাংলাদেশ। তাছাড়া ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তানের লিগ পর্বের ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com