শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইতালিতে বন্যায় ১৩ হাজার মানুষ ঘর ছাড়া, মৃত্যু ২০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

এফএনএস বিদেশ : প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ইতালি। গত ৬ মাসে দেশটিতে যে পরিমাণ বৃষ্টি হয়নি তা গত দেড়দিনে ঝড়েছে। ২০টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার ২০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘর ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ। ভারী বর্ষণে হু হু করে বাড়ছে নদ-নদীর পানির উচ্চতা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাভেনা শহরের মেয়র বিবিসিকে জানান, গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এটি। বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করে মিশেল ডি পাসকেল জানান, তার শহর এবং স্থানীয়দের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ৭১ বছর বয়সী রবার্ট লাজ্জারিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে। পানি ও কাঁদায় পুরো গ্রাম শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ২৮০টির বেশি ভ‚মিধসের খবর জানিয়েছে বিবিসি। এমিলিয়া-রোমাগনা প্রদেশে প্লাবিত অনেক গ্রাম ও শহরের নদীর পাশাপাশি খালের পানি লোকালয়ে ঢুকেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। দেশটির জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে। বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, গ্রীষ্মমÐলীয় পরিস্থিতি ইতোমধ্যে ইতালিতে পৌঁছেছে। ৩৬ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com