শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত বৃহস্পতিবার ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে ইমরান খানের। এক্স-রে ও স্ক্যানের মাধ্যেমে তার পায়ে বুলেটের টুকরা সনাক্ত করা হয়েছে এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে। ফয়সাল সুলতান আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রস্তুত আছেন। গতকাল শুক্রবার পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ বলেন, ইমরানের এক পায়ে দুটি গুলি লেগেছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে বলেছেন, দলীয় প্রধান ইমরান বর্তমানে শঙ্কামুক্ত। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গত বৃহস্পতিবার গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় ইমরান খানের পায়ে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সূত্র : ডন, জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com