মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইমাম—মুয়াজ্জিনদের জীবন—মান উন্নয়নে বেতন কাঠামো তৈরি হচ্ছে: ধর্ম উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম—মুয়াজ্জিনদের জীবন—মান উন্নয়নের জন্য বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। তাদের উৎসব বোনাস দেওয়া হবে। মসজিদের আশপাশে তাদের থাকার ব্যবস্থা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ইমাম—মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হজে নিয়ে ভালো খাবার এবং যেখানে রাখার কথা সেখানে না রেখে কোনো কোনো এজেন্সি হাজিদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হজের খরচ দুই ক্যাটাগরিতে কমিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন গভর্নর বোর্ডের অব গভর্নরস ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের অব গভর্নরস ও পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com