সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলি, দুই বিচারক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের সদর দপ্তরের কাছে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুই বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গতকাল শনিবার সকালে তেহরানের ব্যস্ত স্কয়ারে এমন গোলাগুলির ঘটনা ঘটে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুলইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতোলেসলাম মোহাম্মদ মোকিসেহ রয়েছেন। পরে আততায়ী আত্মহত্যা করেন। বিবৃতিতে আরও বলা হয়, গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com