সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইসি আহসান হাবিব খান ২ দিনের সফরে আজ খুলনায় আসছেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) ২ দিনের সফরে আজ দুপুরে খুলনায় আসছেন। আগামী ২৭ নভেম্বর তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। গতকাল বিকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ।এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং অফিসারগণ, সহকারী রিটানির্ং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিনিয়র/ জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা/ অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ২৭ নভেম্বর বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com