বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : গত সপ্তাহান্তে মধ্য ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি আহত। এর জেরে তুর্কি সামরিক বিমান উত্তর সিরিয়া ও ইরাকে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার টুইটারে এক বিবৃতিতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার ভোরে একটি সামরিক বিমান উড্ডয়নের ছবিসহ টুইটারে পোস্ট করে লিখে, ‘হিসেব করার সময় এসেছে, যারা বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে। ভিডিওসহ আরেক পোস্টে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীদের শেষ করতে নির্ভুল হামলা চালানো হয়েছে। ‘পেন্স কিলিক’ বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরের অঞ্চলগুলোতে পরিচালিত হয়েছিল। এই স্থানগুলো সন্ত্রাসীরা তুরস্কে আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে। আঙ্কারা গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে। যদিও কুর্দি যোদ্ধারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই পিকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তবে সিরিয়ায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে জোটবদ্ধ সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com