মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইয়েমেন সৌদি আরবের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত -প্রতিরক্ষামন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোঃ আল-আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি সৌদি জোট নতুন করে যুদ্ধে আসে তাহলে ইয়েমেনের সামরিক বাহিনীর উন্নত যুদ্ধ সক্ষমতায় তারা হতভম্ব হয়ে যাবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশহাতের সঙ্গে গত সোমবার এক বৈঠকের সময় জেনারেল আতিফি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনের সেনারা সৌদি জোটের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত রয়েছে কিংবা দেশের প্রতি ইঞ্চি মাটি সৌদির কবল থেকে মুক্ত করার ব্যাপারে প্রতিশ্র“তিবদ্ধ রয়েছে। জেনারেল আল-আতিফি আরো বলেন, যদি সৌদি জোট সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আগ্রাসন এবং অবরোধের অবসান না ঘটায় তাহলে তারা ইয়েমেনের সামরিক বাহিনীর এমন একটা উন্নত অবস্থা দেখবে যাতে তারা বিস্মিত হতে বাধ্য। বৈঠকে রাজনৈতিক পরিষদের প্রধান আল-মাশহাত বলেন, ঈমানের সামরিক বাহিনী মাতৃভ‚মির নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রক্ষাকবচ এবং দেশকে খন্ডবিখন্ড করার বিষয়ে সমস্ত বিদেশি ষড়যন্ত্র উন্মোচন করতে সক্ষম। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না এবং তেল ও গ্যাসের যে রাজস্ব তারা লুট করে নিয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com