বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৪— ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির। প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে তার জন্য আপনাদের আন্তরিক থাকতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৫৩ জন চালক অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com