শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈদের আনন্দে মেতে উঠলো ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ এসএসসি ব্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ “চলো যাই উৎসবে, ফিরে যাই শৈশবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি ব্যাচের ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৮ ব্যাচের সকল শিক্ষার্থীরা অংশ নেন। আনন্দঘন পরিবেশে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন বাবলু, ক্রীড়া শিক্ষক মো: হাবিবুর রহমান, ইংরেজি শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক সুনীল কুমার, যামিনী কুমার দেবনাথ, মো: সুলাইমান হোসেন, শর্মিষ্ঠা মজুমদার, দেবজনিতা প্রমুখ। এ সময় ১৮ ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ইমরান হোসেন, মো: হাবিবুর রহমান, মো: জিয়াউর রহমান বাবু, মো: আশিকুর রহমান, আল—আমিন, পিয়াল কুমার সাহা, বাদশা, মোঃ ইনজামুল হোসেন, মো: নাছির উদ্দিন, মো: রাছেল, মোছা: সোনিয়া খাতুন, মোছা: সুমি খাতুন, প্রিয়াঙ্কা, আবু মুছা, ইশারত হোসেন, রুমন ইসলাম চয়ন, জাহিদ হাসান, শাহিনসহ অর্ধ শতাধিক ছাত্র—ছাত্রী। এই পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের স্কুল জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com