বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈদের দীর্ঘ ছুটিতেও স্বাস্থ্য সেবা পেয়েছে সোনাবাড়ীয়ার মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কলারোয়া প্রতিনিধি \ কলারোয়ায় সোনাবাড়ীয়ায় ঈদের দীর্ঘ ছুটির মধ্যে স্বাস্থ্যসেবা পেয়েছে ইউনিয়নের সাধারণ মানুষজন। সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। জানা যায়, এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা অব্যহত রাখেন। রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোমিনুর রহমান জানান, ঈদের পরদিন দুপুরের দিকে আমার স্ত্রীর প্রসাববেদনা শুরু হলে আমরা সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যায়। এসময় সেখানে পরিদর্শিকা তাসলিমা আক্তারের সহায়তায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারি করা হয়। বর্তমানে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন। দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের বাসিন্দা শহিদ জানান, ঈদের ছুটিতে আমি চিকিৎসা নিতে সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যায়। ছুটির মধ্যে স্বাস্থ্যকেন্দ্র খোলা পেয়ে অনেক উপকৃত হয়েছি। সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাসলিমা আক্তার জানান, এখানে ঈদের পরদিন একটি নরমাল ডেলিভারী করা হয়, যে নবজাতকের ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম। এছাড়াও ১০ জন গর্ভবতী, ৭ জন প্রসব পরবর্তী, ১২ জন শিশু, ১৫ জন সাধারণ রোগী সেবা দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com