বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উজবেকিস্তানের জালে বাংলাদেশের গোল উৎসব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: জুনিয়র এএইচএফ কাপে দারুণ পথচলায় এবার উজবেকিস্তানের জালে গোল উৎসব করলেন আমিরুল-জয়রা। দাপুটে জয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে গ্র“প পর্ব বাংলাদেশ শেষ করল সেরা হয়ে। ওমানের মাসকটে সোমবার উজবেকিস্তানকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। দলের জয়ে হ্যাটট্রিক উপহার দেন আমিরুল ইসলাম; জোড়া গোল মোহাম্মদ জয়ের। অন্য গোলটি করেন মোহাম্মদ হাসান। হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে সেরা হয়েছে দল। ৬ পয়েন্ট নিয়ে গ্র“পের রানার্সআপ উজবেকিস্তান। অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে চলমান এই প্রতিযোগিতায় আগামীকাল বুধবার প্রথম সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় উজবেকিস্তান। সপ্তদশ মিনিটে গোল হজমের পর জেগে ওঠে বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আমিরুল দুইবার লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের দুই অর্ধে উজবেকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ৩২তম মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। এরপর জয় দুইবার জালের দেখা পেলে ম্যাচের পাল­া ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। ৫৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি উজবেকিস্তানের প্রথম হারের তেতো স্বাদ পাওয়া নিশ্চিত করে দেন আমিরুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com