মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উত্তরা-মতিঝিল মেট্রোরেলে বসলো শেষ স্প্যান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

এফএনএস: এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেলের কাজ। এবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের সর্বশেষ স্প্যান বসলো। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়। তবে স্পেনগুলোতে এখনো রেললাইন বসানোর কাজ চলছে। শেষ স্প্যান বসানো সম্পর্কে জাপানি সিকিউরিটি কনসালটেন্ট ক্যান সিমুজু বলেন, এইটা অবশ্যই আনন্দের। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়। এখনো অনেক কাজ বাকি। এইটা প্রথম স্টেশন। বাকি স্টেশনের কাজগুলোও দ্রুত শুরু করতে হবে। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘœ করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com