বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উত্তর শ্রীপুরে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উত্তর শ্রীপুর ফুটবল মাঠে অধ্যাঃ ডাঃ এসএম আব্দুল ওহাবের আয়োজনে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেলের সাবেক অধ্যাপক, কার্ডিওলজি বিভাগীয় প্রধান সমাজসেবক ডাঃ এসএম আব্দুল ওহাব। তিনি খেলা উদ্বোধন কালে বলেন, ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে ক্রীড়ামোদী দর্শক ও শ্রোতার মন আকৃষ্ট করতে পারাটাই একজন খেলোয়াড়ের সার্থকতা। যুব সমাজকে সুস্থ্য ধারার সমাজ বিনির্মানে ভুমিকা রাখতে চাই। সে লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও ক্রীকেট খেলার আয়োজন করেছি। সকলে চাইলে এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ৮ দলীয় ক্রীকেট খেলায় কালিগঞ্জ কলেজ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান ও নেংগী ক্রিকেট একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। ধারাভাষ্য ছিলেন শাহাদাৎ হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, প্রধান শিক্ষক এসএম রবিউল ইসলাম, প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাহিদ জাকারিয়া সুমন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম সাবু। নাহিদ, নয়ন, শাওন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com