বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উন্মোচন হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: আর ছয় মাস পর শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দলের ৫৫ ম্যাচ নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে লোগো প্রকাশ করেছে। সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’ লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চেহারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com