সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

প্রতাপনগর, আশাশুনি, প্রতিনিধিঃ ১২ নভেম্বর উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতাপনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭০- এই দিনে প্রলয়ংনকারি ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ রাখতে এবং বাংলাদেশের উপকূলীয় জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো করতে বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলান্টিয়ার টিমের আয়োজনে গতকাল বিকালে সাড়ে ৪টায় প্রতাপনগরের প্রাণ কেন্দ্র তালতলা বাজারের প্রধান সড়কে ন্যাচার কনজার ভেশন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল­াহর সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল­াহ, বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন সানা, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উল­াহ, বাঁচাও উপকূল অন্যতম সদস্য সাংবাদিক মোস্তাকিম বিল­াহ, সাংবাদিক তারিকুজ্জামান রুবেল। মানববন্ধনে বক্তারা আক্ষেপ করে বলেন যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে না, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com