রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন আফসোনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি গতকাল বিকাল ৪টায় সদর উপজেলার বৈকারী বাজার এলাকায় ঘটে। জানাগেছে, বৈকারী বাজার এলাকার বাসিন্দা খালিদ হোসেনের কন্যা বৈকারী আমিনিয়া মহিলা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী আফসোনা ইয়াসমিনের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ঘটনা স্থানে গিয়ে নাবালক কন্যার বিয়ের সকল প্রস্তুতি দেখে শিক্ষার্থীর বিয়ে বন্ধ করে দেন। একই সাথে তার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম, বৈকারী ইউপি সচিব মনোতোষ বিশ্বাস, সংরক্ষিত সদস্য রহিমা খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com