বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উ. কোরিয়ার পারমাণবিক কেন্দ্রে বেড়েছে ব্যস্ততা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রমে হঠাৎ তোড়জোড় বেড়েছে। স্যাটেলাইটের ধারণ করা ছবি দেখে গত শনিবার এমন দাবি করেছে মার্কিন থিংক ট্যাংক। স¤প্রতি দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্রাগার আরও সমৃদ্ধের আদেশ দেওয়ার পর এ কথা জানায় ওয়াশিংটন। মার্চের ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত অঞ্চলটির ছবি ধারণ করে ‘৩৮ নর্থ’ নামক ওয়াশিংটনভিত্তিক উ. কোরীয় পর্যবেক্ষণ প্রকল্প। প্রকল্পটির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশটির ইয়ংবিয়ন পারমাণবিক অঞ্চলের একটি প্রকল্পের কাজ শেষ হওয়ায় তা ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। এছাড়াও অঞ্চলটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে নতুন প্রকল্প শুরু করেছে পিয়ংইয়ং। গত মঙ্গলবার এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করতে নিউক্লিয়ার ওয়ারহেডসহ আরও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ধারাবাহিক যৌথ সামরিক মহাড়ার নিন্দা জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাÐার আরও দ্রæত সমৃদ্ধ করতে দূর পাল্লার অস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কিম। পিয়ংইয়ংকে পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করতে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com