বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঋশিল্পীতে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

ঋশিল্পীর শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে এবং ঋশিল্পীর রেক্টর গ্রাজিয়েল­া মেলানো লাওরার সভাপতিত্বে গতকাল ঋশিল্পীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর শশীভূষণ পাল, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ আজিজুর রহমান এবং ঋশিল্পীর কো-অর্ডিন্টের (প্রোগ্রাম) সেলিমুল ইসলাম, এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু প্রমুখ। সমাবেশে সম্মানিত অতিথিগণ ২০২৩ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে নয়জন জিপিএ- ৫ প্রাপ্ত ও চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা সহায়তাপ্রাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সমাবেশ ৬০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গৌতম সরকার।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com