বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট \ ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ওমানকে ৭-৬ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭-৬ গোলে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে লাল-সবুজ দল। ২০১৪ সালে হকিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা। সেবার ওমানকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ৮ বছর কেটে গেলেও লাল সবুজের প্রতিনিধিদের শিরোপার স্বাদ পাওয়া হয়নি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অবশেষে সেই কাক্সিক্ষত শিরোপা জিতে নিয়েছে কোচ মামুনুর রশীদের শীর্ষ্যরা। এদিন ম্যাচ শুরুর প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। তবে পিছিয়ে পড়লেও ম্যাচে সমতা আনে বাংলাদেশের যুবারা। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত আর কোনো গোল না হলে স্বাগতিকরা শিরোপা জয়ের পথেই এগিয়ে ছিল। তবে শেষ কোয়ার্টারে ৫২তম মিনিটে হাসান মোহাম্মদ দুর্দান্ত এক গোল করলে ৮ বছর পর আবারও শিরোপা জয়ের আশা বেঁচে থাকে বাংলাদেশের। এরপর আর গোল না হলে শিরোপা নির্ধারণ গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম শটে গোল করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭-৬ গোলের ব্যবধানে জিতে ৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে বাংলাদেশ যুব হকি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com