সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এএফসি চ্যাম্পিয়নস লিগে বসুন্ধরা কিংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে (এসিএল) খেলার লাইসেন্স পেয়েছে বসুন্ধরা কিংস। তাতে এ বছর হতে যাওয়ায় এশিয়ান ফুটবলের শীর্ষ এই টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই কিংসের। বাংলাদেশ থেকে তিনটি ক্লাব আবেদন করলেও অনুমোদন পেয়েছে শুধুই বসুন্ধরা কিংস। বাকি দুইটি ক্লাব লাইসেন্স পায়নি। মূলত ক্লাবের নিজস্ব মাঠ, ক্লাব ভবন, উন্নত সুযোগ সুবিধা, মানসম্মত কোচ, আর্থিক স্বচ্ছলতা ছাড়াও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। সেসবের প্রায় অধিকাংশ শর্ত পূরণ করায় এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংসকে লাইসেন্স দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী আগস্টে এএফসি চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। যদিও ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো চ‚ড়ান্ত হয়নি। এছাড়া বসুন্ধরা কিংসের সঙ্গে এএফসি কাপের লাইসেন্স পেয়েছে আবাহনী লিমিটেড। চারটি ক্লাব আবেদন করলেও লাইসেন্স পেয়েছে এই দুই ক্লাব। ২০২১-২২ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গ্রæপ পর্বে উঠতে না পারলে এএফসি কাপের গ্রæপ পর্বে সরাসরি খেলবে কিংস। গত মৌসুমে ফেডারেশন কাপ জেতায় এএফসি কাপের প্লে-অফে খেলবে আবাহনী লিমিটেড। আর কিংস যদি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পেড়িয়ে গ্রæপ পর্বে চলে যায় তাহলে এএফসি কাপে আরও একটি ¯øট বেড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে লাইসেন্স করা আর কোনো ক্লাব নেই বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com