শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

একই দিনে তাসকিন-মুশফিকের হার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই দিনে হারের স্বাদ পেলেন বাংলাদেশের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। নিজ নিজে খেলায় হেরেছে মুশফিকের জোবার্গ বাফেলোস ও তাসকিনের বুলাওয়ে ব্রেভস। শনিবার রাতে ডারবান কালান্দার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিকরা। হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে জোবার্গ। ম্যাচে ১২ বলে ১৯ রানের ইনিংস খেলেন মুশি। দলে স্মিথ, মোহাম্মদ হাফিজ, ইউসুফ পাঠানের মতো বিধ্বংসী ব্যাটার থাকা সত্তে¡ও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে দলটি। ইংলিশ ব্যাটার টম ব্যান্টন ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৯৮ রান তুলতে পারে জোবার্গ। জবাবে হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে জয় পায় ডারবান। একই মাঠে তাসকিনের বুলাওয়ে হেরেছে ৮ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নামে তাসকিনরা। তবে দলটির ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বেন ম্যাকডারমট (২৭) ও কব হার্ফ (১৮) ও অধিনায়ক সিকান্দার রাজা (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ১০ ওভারে ৮৬ রানের সংগ্রহ পায় বুলাওয়ে। এরপর বল হাতে প্রথম ওভারেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত কেপটাউনকে থামানো যায়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়া তাসকিন এই ম্যাচে বল হাতে ১৮ রান খরচে ১ উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com