বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

একা সারা বিশ্ব উড়ে সূচনায় ফিরল কিশোর ম্যাক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : একা বিমান চালিয়ে বিশ্ব ভ্রমণ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হলো ১৭ বছর বয়সী কিশোর ম্যাক রাদারফোর্ড। ৫২টি দেশজুড়ে পাঁচ মাস ভ্রমণের পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করেছে ম্যাক। সেখান থেকেই যাত্রা শুরু করেছিল সে। পথে ম্যাক সুদানে বালির ঝড়ের মুখোমুখি হয়েছে, রাত কাটিয়েছে, জনবসতিহীন প্রশাস্ত মহাসাগরীয় দ্বীপে। তার বড় বোন জারা বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে একা একা উড়ে বিশ্ব ভ্রমণ করেছে। জারা এই বছরেরই জানুয়ারিতে নিজের যাত্রা শেষ করেন। তিনি ম্যাককে অভিবাদন জানাতে সোফিয়া রওনা হওয়ার সময় বলেন, ‘ভ্রমণের বিষয়ে ছোট ভাইকে পরামর্শ দিয়েছিলেন। ব্রিটিশ বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করা ম্যাক বেলজিয়ামে বেড়ে উঠেছে। তার পরিবারে বিমান চালানোর ঐতিহ্য রয়েছে। ‘সবচেয়ে কম বয়সে একা বিমান চালিয়ে বিশ্বভ্রমণের আগের রেকর্ডধারী ছিলেন ব্রিটিশ পাইলট ট্র্যাভিস লুডলো। গত বছর যাত্রা শেষ করার সময় তার বয়স ছিল ১৮ বছর ১৫০ দিন। এই সফরে ম্যাক ইউরোপ, এশিয়া, আফ্রিকা, যুক্তরাষ্ট্রে গিয়েছে। সে দুটি মহাসাগর পাড়ি দিয়েছে। ভারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে বিমানবন্দর বন্ধের মুখেও পড়েছে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com