সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তাওহীদ হৃদয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ ও ৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর দিনে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন মোহামেডান ক্যাপ্টেন তাওহীদ হৃদয়। চলমান ডিপিএলে এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে এবাদত হোসেনকে। ম্যাচে আবাহনীর ইনিংসের অষ্টম ওভারের ঘটনা, পেসার এবাদত হোসেনের লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। মোহামেডানের খেলোয়াড়েরা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, বরং করতে থাকে প্রতিবাদ। আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর কারণে তিনি লেভেল টু আচরণবিধি ভাঙেন, তাতে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষুদ্ধ হয়ে শাস্তি পেয়েছেন এবাদত হোসেনও। লেভেল ওয়ানের আচরণবিধি ভঙের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবাদতকে। মিরপুর হোম অব ক্রিকেটে দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে ৩৯ রানে জিতেছে মোহামেডান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় তারা। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com