শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এফএনএস: অবশেষে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ পর সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়। উল্লেখ্য গত ২২ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। আশিক পরিবহনের ম্যানেজার মিলন হোসেন জানান, নৌ—পরিবহন উপদেষ্টা ও স্থলবন্দর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল করবে। বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধনের পর স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন ও পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বন্দর চেয়ারম্যান মানযারুল মান্নানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় উভয়পক্ষ সিদ্ধান্তে উপনীত হয়, সব এসি বাস স্থলবন্দর টার্মিনালে যাবে। যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করেছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য বলেছেন। তার নির্দেশে টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিতভাবে এসি বাস চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com