সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এনইউবিটি খুলনাতে “আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি “আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জালালউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ড. আশিকুদ্দিন মোহাম্মদ মারুফ। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত ১১ই এবং ১২ই মে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার; কবিতা আবৃতি, সংগীত এবং নৃত্য এই তিন বিভাগে বিভিন্ন শ্রেণীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল বিভাগের শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এধরনের আরো বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com