শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এনইউবিটি খুলনার সাবেক শিক্ষার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ায় অভিনন্দন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাবেক শিক্ষার্থী নুরুল হাসান সোহান আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) টি-২০ অধিনায়ক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে এনইউবিটি খুলনার প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টি মেম্বার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল­াহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন, রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এ শুভেচ্ছা জানান। উলে­খ্য, কাজী নুরুল হাসান সোহান ২০১২ সালের ফল সেমিস্টারে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগে ভর্তি হন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট-কিপার ও ডানহাতি ব্যাটার হিসেবে খেলেন। তিনি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com