রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এফএ কাপের ফাইনালের টিকেট পেলো ম্যানসিটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া এবং চ্যাম্পিয়নস লিগের বিদায়ের পর ম্যানচেস্টার সিটির জন্য এবারের মৌসুমটা হতাশারই বলা যাচ্ছিল। তবে, পেপ গার্দিওলার শিষ্যরা এখনো একটি শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। গত রোববার রাতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে ২-০ গোলের জয়ে স্বস্তির নিঃশ^াস ফেলেছে সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রিকো লুইস ও জস্কো গাভার্দিওল। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালে ক্রিস্ট্যাল প্যালেসের মুখোমুখি হবে গার্দিওলার দল। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রিকো লুইস। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও সিটি দাপটের সঙ্গেই আধিপত্য ধরে রাখে। বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার প্রতিপক্ষের জালে বল জড়ান ক্রোয়াট ডিফেন্ডার গাভার্দিওল। এরপর ব্যবধান ধরে রেখে নির্বিঘেœই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কাই বøুজরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com