শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এফ-১৬ জঙ্গিবিমান পাচ্ছে আঙ্কারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: তুরস্ককে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তুরস্কের পুরনো যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করে দেবে মার্কিন সরকার।ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি তুরস্ক সমর্থন দেয়ার পর পরই আমেরিকার পক্ষ থেকে এসব ঘোষণা এলো। তুরস্কের সমর্থনকে বিশ্লেষকরা ইউটার্ন হিসেবে বিবেচনা করছেন। গতকাল বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান জানান, নতুন এফ-১৬ সরবরাহ এবং পুরনো বিমান আধুনিকায়নের ব্যাপারে তুর্কি সরকার আমেরিকাকে যে অনুরোধ করেছিল প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রতি সমর্থন জানিয়েছেন। জেইক সালিভানের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন তুরস্ক যদি ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদের জন্য সমর্থন দেয় তাহলে ওয়াশিংটন তুরস্কের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে দেবে। ২০২১ সালে তুরস্ক আমেরিকাকে ২০০০ কোটি ডলারের নতুন এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ এবং পুরনো যুদ্ধবিমান আধুনিকায়নের কিট বিক্রির অনুরোধ জানিয়েছিল। দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ লাভের বিষয়ে প্রধান বাধা ছিল তুরস্ক। কিন্তু গত সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান সুইডেনের সদস্য পদের প্রতি সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com