মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার ক্রিকেটারদের হোটেল ছাড়তে বললো রাজশাহী!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিপিএলের লিগ পর্ব শেষ করলেও প্লে—অফের আশা এখনও টিকে আছে দুর্বার রাজশাহীর। তবে পারিশ্রমিক ইস্যেুত বারবার সমালোচনার মুখে পড়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। এবার রাজশাহীর ক্রিকেটারদের মধ্যে যাদের বাসা ঢাকায় তাদের দেওয়া হয়েছে হোটেল ছাড়ার নির্দেশ। আগে থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ খরচ না করার অভিযোগ ওঠে। এমনকি ঢাকায় একবার হোটেলও পরিবর্তন করতে হয় ক্রিকেটারদের। এবার লিগ পর্বের খেলা শেষে অনেক ক্রিকেটারকেই হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিগ পর্বের ১২ ম্যাচ শেষ হলেও রাজশাহীর ক্রিকেটারদের এখনও একসাথে থাকার কথা। প্লে—অফে দলটি উঠবে কি না তা জানা যাবে না আগামী শনিবারের আগে। তবে ক্রিকেটারদের থাকা—খাওয়ার খরচ বহন করা যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি মালিকের জন্য। খরচ বাঁচাতেই তাই ক্রিকেটারদের ঢাকার বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারের বিপিএলে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। ড্রাফটের আগে থেকেই টুকটাক বিতর্কের পর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যেুত বারবার আলোচনায় এসেছে রাজশাহীর নাম। চেক দেওয়ার পরেও সেই চেক বাউন্স করেছে একাধিকবার। ১২ ম্যাচ শেষে ৬ জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। বাকি ম্যাচের ফল পক্ষে এলে সুযোগ আছে প্লে—অফে খেলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com