বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার টি-টেনে মুস্তাফিজের নাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: আবুধাবির টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে আগেই নাম লিখিয়েছিলেন সাকিব আলা হাসান আর তামিম ইকবাল। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টেনে নাম লেখালেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারের নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে টি-টেন কর্তৃপক্ষ জানায়, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মুস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি এবং টাইমাল মিলস সবাই #অনঁউযধনরঞ১০ সিজন ৬-এর ড্রাফটে রয়েছেন!’ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দল অবশ্য চ‚ড়ান্ত হয়ে গেচেহ আগেই। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি। এ ছাড়া দলটির অধিনায়কত্বের দায়িত্বটাও তার কাঁধেই। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও এর আগে খেলেছেন টি-টেন লিগে। ২০১৭ সালে টি-টেনের প্রথপম আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন এই ওপেনার। মুস্তাফিজের জন্য এই প্রথমবার টি-টেনে নাম লেখানো। এখন প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেই টি-টেনের মাঠে নামা হবে বাংলাদশের কাটার মাস্টারের। তামিম-মুস্তাফিজের সঙ্গে টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালান, রেজা হেন্ড্রিক্স বা জেমস ভিনসের মতো তারকারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com